মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি এইমাত্রঅন্যান্য শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এইমাত্রঅন্যান্য নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস এইমাত্রঅন্যান্য এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
অন্যান্য

৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার

প্রতিবেদক:
৩ লাখ টন আমন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার

সরকার চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও সংগ্রহ করা হবে। দেশের ইতিহাসে অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে তিনি এসব তথ্য জানান।

খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম এবং আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলেও কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ অব্যাহত রয়েছে।

জ্বালানি খাতের কথা উল্লেখ করে তিনি বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌরশক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এ বিষয়ে উৎসাহ জোগাচ্ছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিষয়ে উপদেষ্টা জানান, তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের বৈঠক হয়েছে। ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বোয়েসেলের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর যে অঙ্গীকার করা হয়েছিল, তার প্রাথমিক ধাপে ৩০০ প্রার্থী নির্বাচনসহ নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।

শিক্ষা ও ক্রীড়া খাতের বিষয়ে তিনি বলেন, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু হয়েছে। ক্রীড়া ও সংস্কৃতিকে কেবল শখ হিসেবে না রেখে তরুণদের জন্য লাভজনক পেশা ও সৃজনশীল অর্থনীতি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

তথ্য উপদেষ্টা জানান, ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল লাইন-১-এর জন্য আরও চারটি গুরুত্বপূর্ণ চুক্তি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহন কার্যক্রম বাড়াতে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়েছে। এ ছাড়া পরিবেশ রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা আদায় ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।