মূল লেখায় যান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে দেশে ফেরানো সহজ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু এইমাত্রঅন্যান্য আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি এইমাত্রঅন্যান্য শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ, সব অটোমেশনে: প্রতিমন্ত্রী নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এইমাত্রঅন্যান্য নড়াইলে গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস এইমাত্রঅন্যান্য এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার এইমাত্রঅন্যান্য ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার
অন্যান্য

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

প্রতিবেদক:
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গতকাল মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জুনিয়র টাইগাররা। 

আজ মঙ্গলবার ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে ‘এ’-এর শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে পাকিস্তান। 

সেমিফাইনালে বাংলাদেশকে পেল পাকিস্তান। পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-আফগানিস্তান।

আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পরশু সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। 

গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।

গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।

তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে ভারত ‘এ’ গ্রুপ রানার্সআপ। সংযুক্ত আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ভারত পেয়েছে ৪ পয়েন্ট।