মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

হামজাদের বড় জয়ের পর সেমিফাইনালের আগে দুঃসংবাদ

প্রতিবেদক:
হামজাদের বড় জয়ের পর সেমিফাইনালের আগে দুঃসংবাদ

দীর্ঘদিন পর দুর্দান্ত ফুটবল খেলছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলপ্রেমীরা। রক্ষণভাগেও দারুণ খেলেছেন সাদ উদ্দিন। তবে জয়ের আনন্দের মধ্যেই এসেছে দুঃসংবাদ। চোটের কারণে চলতি সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন এই ডিফেন্ডার।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাদ। চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। পরীক্ষার প্রতিবেদনে তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দলীয় সূত্র জানিয়েছে, চলতি সাফে আর খেলা হচ্ছে না তার।

এর আগে আসিয়ান কাপেও ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন সাদ। সাফের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের একাদশে ছিলেন তিনি। রক্ষণ সামলেছেন দক্ষতার সঙ্গে। ফর্মে থাকা এই ডিফেন্ডারের চোট কোচ থমাস ডুলির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে কোচও সাদের চোটকে গুরুতর বলে উল্লেখ করেন। তার আশঙ্কা, এই টুর্নামেন্টে সাদকে আর পাওয়া যাবে না।

এদিকে বৃহস্পতিবার সকালে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। আগের দিন যারা ম্যাচ খেলেননি, তারা অনুশীলন করেছেন। কয়েক দিন ধরে চোটের কারণে অনুশীলনের বাইরে থাকা তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষও এদিন অনেকটা পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলা ফুটবলাররা হোটেলে রিকভারি সেশনে থাকবেন।

বুধবার রাতে ম্যাচ খেলার পরদিন সকালেই অনুশীলনের সূচি নিয়ে সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে আট বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ হচ্ছে। হামজা চৌধুরীদের দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের মনোযোগ এখন জাতীয় দলের দিকে। তবে দলটির দায়িত্বপ্রাপ্ত দলনেতা ও বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেনকে গত কয়েক দিন অনুশীলন ও স্টেডিয়ামে দেখা যায়নি।