মূল লেখায় যান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ এইমাত্রঅন্যান্য অধূমপায়ীদের সুরক্ষায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সকল কার্যালয়কে তামাকমুক্ত করার উদ্যোগ শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা এইমাত্রঅন্যান্য শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী এইমাত্রঅন্যান্য ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার এইমাত্রঅন্যান্য নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ এইমাত্রঅন্যান্য আমিরাতে পৃথক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০ কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল এইমাত্রঅন্যান্য কক্সবাজারে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার, জব্দ ১৭ মোটরসাইকেল পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ এইমাত্রঅন্যান্য পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’ সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন?  এইমাত্রঅন্যান্য সিম পরিবর্তনের আগে কি ফোন বন্ধ করবেন? 
অন্যান্য

‘গাধা’ হতে চান আইনজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে সভাপতির স্ট্যাটাস

প্রতিবেদক:
‘গাধা’ হতে চান আইনজীবীরা, শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ে সভাপতির স্ট্যাটাস

আদালত প্রাঙ্গণে মারধর, রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা এবং সাত আইনজীবীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা—এমন নানা ঘটনার মধ্যে এবার ব্যঙ্গাত্মক ভাষায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। আইনজীবীদের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়ে তিনি লিখেছেন, সেখানে কেউ না কেউ তাদের পড়ালেখা শেখাবেন, যাতে ভবিষ্যতে তারা ‘গাধা’ হিসেবে রূপান্তরিত হতে পারেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে আব্দুল মান্নান লিখেছেন, ‘কক্সবাজার আইনজীবীদের জন্য একটা শিক্ষাপ্রতিষ্ঠান চাই। যেখানে আমাদেরকে কেউ না কেউ পড়াবে। এনসিপির ছাত্র নেতারাও বলে আমরা পড়ালেখা জানি না, জুতা দিয়ে পেটাতে আসে। সরকারি দল পেটাতে আসে, হয়তো আওয়ামী লীগ থাকলে তারাও আসত। পুলিশ বলে আমরা পড়ালেখা জানি না। এমন একটা প্রতিষ্ঠান দিন, যেখানে আমাদেরকে কেউ না কেউ পড়াবে, যাতে আমরা অদূর ভবিষ্যতে গাধা হিসেবে রূপান্তর হতে পারি।’

সংশ্লিষ্টদের মতে, তার এই স্ট্যাটাসের পেছনে রয়েছে কক্সবাজার আদালত প্রাঙ্গণে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি। আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আইনজীবী মহলে ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর ওই ঘটনার সূত্র ধরে সাত আইনজীবীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ফলে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা, আইনজীবীদের মর্যাদা ও রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এমন পরিস্থিতিতে আইনজীবীদের ‘পড়ালেখা জানেন না’ বলে বিভিন্ন পক্ষের মন্তব্যের প্রসঙ্গ টেনে সমিতির সভাপতির এই স্ট্যাটাসকে সংশ্লিষ্ট ঘটনাগুলোর প্রতি তার ব্যঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া।

আইনজীবীদের একটি অংশের মতে, অ্যাডভোকেট আব্দুল মান্নান বরাবরই ন্যায়-অন্যায়ের ভিত্তিতে সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করেন। ফলে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তার এই ব্যঙ্গাত্মক স্ট্যাটাসকে কেউ প্রতিবাদ, আবার কেউ চলমান পরিস্থিতির প্রতি ক্ষোভের প্রকাশ হিসেবে দেখছেন। আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই যখন নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এবং আদালত প্রাঙ্গণে হামলা-মামলার মতো ঘটনা ঘটছে, তখন আইনজীবী সমিতির সভাপতির এমন বক্তব্য কক্সবাজারের আইন অঙ্গনের চলমান অস্বস্তিকর পরিস্থিতিকেই সামনে এনেছে।