মূল লেখায় যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর  এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর  কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান এইমাত্রঅন্যান্য কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই এইমাত্রঅন্যান্য অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা এইমাত্রঅন্যান্য এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন এইমাত্রঅন্যান্য বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও এইমাত্রঅন্যান্য ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক এইমাত্রঅন্যান্য নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক
অন্যান্য

বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক:
বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার আগে শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হয়। পরে অচেতন অবস্থায় শ্বাসরোধে হত্যার পর মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

এ ঘটনায় সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোহেল (৩৫) নামে আরও একজন পলাতক রয়েছেন।

শনিবার বাউফল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী মজুমদার।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত রুহুল আমিনের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। মামলাসংক্রান্ত কাজে ৪ নভেম্বর পটুয়াখালী আসেন। ৬ নভেম্বর সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের কয়েক দিন পর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের সড়কের পাশে একটি বিচ্ছিন্ন হাত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরদিন শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শুরু করে সাহিদা বেগম ও আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মরদেহের বাকি অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে এএসপি সব্যসাচী জানান, পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে খাওয়ান। এতে তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তার মুখে বালিশ চেপে ধরেন এবং সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন।

পুলিশের ভাষ্যমতে, হত্যার পর সাহিদা বেগমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরের একটি কলাবাগানে মরদেহ নেওয়া হয়। সেখানে বিশেষ ধরনের চাকু দিয়ে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন করা হয়। পরে শরীরের খণ্ডিত অংশগুলো আশপাশের ডোবা ও ঝোপঝাড়ে ফেলে রাখা হয়।

পুলিশ জানায়, সাহিদা বেগম বিধবা এবং বাড়িতে একাই থাকতেন। নিহত রুহুল আমিন তার আত্মীয় ছিলেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে সাহিদার বাড়িতে গিয়েছিলেন রুহুল আমিন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এএসপি সব্যসাচী বলেন, অর্থনৈতিক ও অন্যান্য কিছু কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে এর পেছনে আরও কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেছেন। মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সংবাদ সম্মেলনে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও দ্বিতীয় কর্মকর্তা এসআই খোরশেদ আলম উপস্থিত ছিলেন।