মূল লেখায় যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান এইমাত্রঅন্যান্য ‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন এইমাত্রঅন্যান্য সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত এইমাত্রঅন্যান্য নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন, একটি ডোবার দাবি গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু! এইমাত্রঅন্যান্য গোপনে আরব দলগুলোর সমর্থন চেয়েছেন নেতানিয়াহু! সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা এইমাত্রঅন্যান্য সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা গুম ও কারাবাসের ৯ বছর পর খালাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় ইলিয়াস এইমাত্রঅন্যান্য গুম ও কারাবাসের ৯ বছর পর খালাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় ইলিয়াস
অন্যান্য

সিডর: উপকূলবাসীর জন্য এক দুঃসহ স্মৃতির দিন

প্রতিবেদক:
সিডর: উপকূলবাসীর জন্য এক দুঃসহ স্মৃতির দিন

১৫ নভেম্বর বরগুনাসহ উপকূলবাসীর জন্য এক বেদনাবিধুর দিন। ২০০৭ সালের এই দিনে ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় জনপদকে লন্ডভন্ড করে দিয়েছিল। কেড়ে নিয়েছিল কয়েক হাজার মানুষের প্রাণ। সেই ভয়াবহ স্মৃতির ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।

২০০৭ সালের ১৫ নভেম্বর রাত ৭টা ৪০ মিনিটে মহাবিপদ সংকেতের খবর ছড়িয়ে পড়লে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইতে শুরু করে। অধিকাংশ মানুষ ঝড়ের ভয়াবহতা আঁচ করতে না পেরে বাড়িতেই থেকে যান। রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি জলোচ্ছ্বাস আকারে উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে। মাত্র ১০ মিনিটের জলোচ্ছ্বাসে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। পরদিন সকালে চারিদিকে কেবল লাশের সারি আর ধ্বংসলীলা দেখা যায়। কবর দেওয়ার জায়গা না থাকায় অনেক ক্ষেত্রে একটি কবরে একাধিক মরদেহ দাফন করতে হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে বরগুনা জেলায় ১ হাজার ৩৪৫ জন মানুষ প্রাণ হারান এবং ১৫৬ জন নিখোঁজ হন। এছাড়া ৩০ হাজার ৪৯৯টি গবাদি পশু ও প্রায় সাড়ে ৬ লাখ হাঁস-মুরগি মারা যায়। জেলার ২ লাখ ১৩ হাজার ৪৬১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং ৭৭ হাজার ৭৫৪টি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়ে। বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার।

তৎকালীন আবহাওয়া বিভাগের সতর্কবার্তা যথাযথ না হওয়া এবং প্রচারের সীমাবদ্ধতাকে সিডরে ব্যাপক প্রাণহানির অন্যতম কারণ হিসেবে মনে করেন স্থানীয়রা। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত স্থানীয় ভাষায় বোধগম্য করে প্রচারের ব্যবস্থা করতে হবে। এছাড়া পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ ও উপকূলীয় এলাকায় কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বরগুনা সদর উপজেলার নলটোনা এলাকাটি সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেখানে বেরিবাঁধ না থাকায় জলোচ্ছ্বাসের পানি ২০ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। ওই এলাকায় দাফনের জায়গা না থাকায় পশ্চিম গর্জনবুনিয়া গ্রামে ২৯ জনের মরদেহ ১৯টি কবরে মাটি চাপা দেওয়া হয়। বর্তমানে সেখানে জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে একটি সিডর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

সিডরের এত বছর পরও উপকূলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, জেলায় এখনো ৭২ কিলোমিটার বেরিবাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। পর্যাপ্ত বরাদ্দের অভাবে তা মেরামত করা সম্ভব হচ্ছে না। এছাড়া ১০ লক্ষাধিক মানুষের জন্য বিদ্যমান সাইক্লোন শেল্টারগুলোও অপ্রতুল। জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানিয়েছেন, নতুন সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সিডরের সেই দুঃসহ স্মৃতি স্মরণে আজ বরগুনা জেলা প্রশাসন ও প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গর্জনবুনিয়া গণকবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা।