মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন এইমাত্রঅন্যান্য নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে এইমাত্রঅন্যান্য ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক এইমাত্রঅন্যান্য অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক
অন্যান্য

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

প্রতিবেদক:
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, মনোনীত ৭০ জনের সাক্ষাৎকার আজ

সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় চাকরি নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন আরও ৭০ জন বাংলাদেশি কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের অংশ হিসেবে নতুন করে তাঁদের মনোনীত করেছে সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে নতুন করে মনোনীত ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে মোট ৪ হাজার ২৯টি অনলাইন আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করা হয়।

তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকে নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হননি। ফলে শূন্য পদ পূরণে নতুন করে লটারির মাধ্যমে আরও ৭০ জনকে মনোনীত করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মীদের বিদেশ যাওয়ার খরচের বড় একটি চাপ থেকে মুক্তি মিলবে।