মূল লেখায় যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতকে ক্ষমতায় আসার প্রলোভন দেখিয়েছে ভারত: রাশেদ খান এইমাত্রঅন্যান্য জামায়াতকে ক্ষমতায় আসার প্রলোভন দেখিয়েছে ভারত: রাশেদ খান পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু এইমাত্রঅন্যান্য পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১ এইমাত্রঅন্যান্য যশোরে ওয়ান শুটারগান কার্তুজসহ আটক ১ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউনিয়ন এইমাত্রঅন্যান্য পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউনিয়ন স্বরাষ্ট্রের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম এইমাত্রঅন্যান্য স্বরাষ্ট্রের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন এইমাত্রঅন্যান্য জলবায়ু ন্যায্যতা ও টেকসই বেড়িবাঁধের দাবিতে বরগুনায় মানববন্ধন হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে এইমাত্রঅন্যান্য হাতকড়া পড়িয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে
অন্যান্য

ভাড়া নিয়ে বিরোধ, বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

প্রতিবেদক:
ভাড়া নিয়ে বিরোধ, বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

ভাড়া নিয়ে বিতর্কের জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে সুপারভাইজারের ধাক্কায় পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত দুজন হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) ও একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে তাদের সঙ্গে বাসের কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। তারাগঞ্জে পৌঁছালে আতিক নামের একজনকে বাসে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে উঠলে তাদের সঙ্গে বাসের কর্মীদের তর্ক বাধে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ, তখন বাসের কর্মীরা লাথি মেরে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেন।

পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় যায়। সেখানে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।