মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন এইমাত্রঅন্যান্য নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারার আহ্বান রিজভীর ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে এইমাত্রঅন্যান্য ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ভারতে শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ এইমাত্রঅন্যান্য শেষ বিকেলের ঝলকে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ২ ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি এইমাত্রঅন্যান্য ভাসানীর জীবনাদর্শ দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে: রাষ্ট্রপতি অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক এইমাত্রঅন্যান্য অপু-পরীমনির পাল্টাপাল্টি বক্তব্যে নতুন বিতর্ক
অন্যান্য

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রতিবেদক:
নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

নাটোরের সিংড়ায় জয়নগর-তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও সবুজ কাপড় নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করেন। এ সময় প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ব্যাংক থেকে টিউশন ফির ৭ লাখ ৬৬ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও করেন তাঁরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে সাজানো অভিযোগ দেওয়া হয়েছে। তাঁর কাছে ২ লাখ ৭৬ হাজার টাকা রয়েছে। যেকোনো সময় এ টাকার হিসাব দাখিল করতে পারবেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদঃ) নাজনীন সুলতানা বলেন, এবিষয়ে অবগত হয়েছি। দ্রুতই তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।