মূল লেখায় যান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

প্রতিবেদক:
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর অনুষ্ঠান ‘ওয়াইফাই’-তে এমন তথ্য জানিয়েছেন সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি।

শুধু সম্পর্ক ছিন্ন করেই থামতে চান না মেসি। বাণিজ্যিক প্রচারণায় এএফএ যেন তার অনুমতি ছাড়া নাম ও ছবি ব্যবহার করতে না পারে, সে জন্য আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি। উইনিয়াস্কির দাবি, মেসি তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন, তার ছবি ব্যবহার করে এমন কোনো বাণিজ্যিক কার্যক্রম যেন এএফএ না চালায়, যার মাধ্যমে আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকার হয় না।

মেসি ও এএফএর মধ্যকার বিরোধের সূত্রপাত একটি বিয়ার স্পন্সরকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে মেসির একচেটিয়া বিজ্ঞাপনী চুক্তি রয়েছে। কিন্তু এএফএর স্থানীয় এক বিয়ার স্পন্সর নিজেদের প্রচারণায় মেসির ছবি ব্যবহার করে। সাংবাদিক উইনিয়াস্কির দাবি, এএফএ সভাপতি তাপিয়ার অনুমোদনেই এমনটি করা হয়েছিল।

উইনিয়াস্কি জানান, বিষয়টি আগে থেকে মেসির জানা ছিল না। পরে মিশেলবের পক্ষ থেকে মেসির প্রতিনিধিদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন মেসি ও তার পরিবার। এই ঘটনার পরই তাপিয়া ও তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন তারকা।

এএফএর ওপর মেসির অসন্তোষের আরেকটি কারণ জাতীয় দলের হয়ে তার বিদায়ী ম্যাচের আয়োজন। গত অক্টোবরে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। তবে ম্যাচের আগে আয়োজিত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেসি বলে দাবি করেছেন উইনিয়াস্কি।

বিশেষ করে শব্দ ব্যবস্থাপনায় ত্রুটি ছিল বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ড্রোন প্রদর্শনীতে মেসিকে ডান পায়ে বল মারতে দেখা যায়, যদিও তিনি বাঁ পায়ের খেলোয়াড়। ম্যাচের আগে স্পন্সর প্রতিষ্ঠানের ড্রোন প্রদর্শনী চলাকালে দর্শকদের দুয়োধ্বনিও শোনা যায়।

পুরো আয়োজনের সমালোচনা করে উইনিয়াস্কি বলেন, ‘আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা, সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তি, জাতীয় দলকে বিদায় জানিয়েছেন অত্যন্ত বাজেভাবে আয়োজিত একটি ম্যাচে।’

এএফএর সঙ্গে মেসির দূরত্বের পেছনে আরও একটি আইনি জটিলতা রয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। উইনিয়াস্কির তথ্য অনুযায়ী, ভিআইডি মিউজিক গ্রুপ এলএলসি নামের একটি প্রতিষ্ঠান এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা ছিল। সেই শর্ত লঙ্ঘনের অভিযোগে করা আইনি আবেদনে মেসির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে এএফএর আন্তর্জাতিক আয় এবং সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই মেসির সঙ্গে সংস্থাটির সম্পর্কের অবনতির খবর সামনে এসেছে।

উইনিয়াস্কির প্রতিবেদনে বলা হয়েছে, বিলাসবহুল ইয়ট ভাড়া ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠানে এএফএর অর্থ স্থানান্তর করা হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে অন্তত ১২ লাখ ৭০ হাজার ডলার পাঠানো হয়েছে। এএফএর আন্তর্জাতিক আয় ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ট্যুরপ্রোডএন্টার এলএলসির মাধ্যমে অধিকাংশ অর্থ লেনদেন হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

লেনদেনের তালিকায় রয়েছে ওয়েস্ট নটিক্যাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানও। সেখানে দুই দফায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৯৩ ডলার পাঠানোর তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি ‘ওয়াইল্ডক্রেস্ট’ নামের একটি ইয়ট ভাড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। ২০২৪ সালের জুলাইয়ে মোনাকোর উপকূলে ওই ইয়টে তাপিয়াকে দেখা গিয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ এবং মেসির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মেসি কিংবা এএফএ সভাপতি তাপিয়া। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এখন বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম।