মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪:১০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা-আগুন

প্রতিবেদক:
জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা-আগুন

বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরের বটতলা এলাকায় তার বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে হামলা চালান। এ সময় বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বরিশালের বিভিন্ন সড়ক ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।

বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কের পৃথক স্থানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।