মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল এইমাত্রঅন্যান্য বরিশালে নানকের বাসভবনে আগুন, মহাসড়কে মুখোশধারীদের মিছিল বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার এইমাত্রঅন্যান্য বিনামূল্যে এক হাজার কৃষক পেল সরিষা বীজ ও সার বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর এইমাত্রঅন্যান্য বরগুনায় লকডাউনের সমর্থনে মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ- ভাঙচুর নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ এইমাত্রঅন্যান্য নড়াইলে আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য ‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য গোপালগঞ্জে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি এইমাত্রঅন্যান্য সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড; জরিমানা ৫০ কোটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা এইমাত্রঅন্যান্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জব্দ সাড়ে ৪০০ লগি-বৈঠা
অন্যান্য

দুর্বৃত্তদের আগুনে পুড়লো ইউনিয়ন পরিষদের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ

প্রতিবেদক:
দুর্বৃত্তদের আগুনে পুড়লো ইউনিয়ন পরিষদের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজ

ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ভিতরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়েগেছে। বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা চেয়ারম্যানের কার্যালয়ে পরিকল্পিত ভাবে দাহ পর্দাথ্য দিয়ে আগুন দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।

খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও বিএনপির নেতৃবিন্দ। ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তার ছোট ভাই রফিকুল ইসলাস রাকিব সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। গত সংসদ নির্বাচনের আগে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদেও ভতির থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলাবাহিনী। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে পিছনের ভাঙ্গা জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়।

সকাল ৬ টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী চেয়ারম্যানের কার্যালয় খোলে দেখতে পায় ভিতরে আগুন জ¦লছে। স্থানীয়দের সহযোগীতায় তিনি আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে চেয়ারম্যানের অফিস কক্ষের চেয়ার টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাই আ’লীগ নেতা। আ’লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পরিষদে আগুন দিয়ে আতংক সৃষ্টি করতে চেয়েছিল। সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদেও ভিতর থেকে আইনশৃৃঙ্খলাবাহিনী পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা বলেছেন, চেয়ারম্যানের রুমের পিছনের একটি জানালা সামান্য একটু ভাঙ্গা ছিল, সেখান দিয়ে আগুন দেওয়া হয়েছে। আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়েছে। পরিষদ পাহারা দিতে রাতে তিনজন গ্রাম পুলিশ দায়িত্ব ছিল। ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানিয়েছেন, পরিকল্পিত ভাবে সরকারী স্থাপনায় দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন দিয়েছে। টেবিল চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার খবর শুনার পর ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। আসবাবপত্রসহ গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাদের নির্দেশনা মতো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।