মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান এইমাত্রঅন্যান্য একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর এইমাত্রঅন্যান্য আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি এইমাত্রঅন্যান্য দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এইমাত্রঅন্যান্য পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অন্যান্য

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২২ নভেম্বর রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। এরই ধারাবাহিকতায় একই সভার সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথাও উল্লেখ করা হয়।

এর ধারাবাহিকতায় এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।