মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ গেট একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান এইমাত্রঅন্যান্য একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য পলাতক আ.লীগ নেতাদের টাকা পাঠান মাশরাফি: রাশেদ খান আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর এইমাত্রঅন্যান্য আ.লীগ সন্দেহে প্রাইভেটকারে ধাওয়া, ধাক্কায় প্রাণ গেল ছাত্রদল কর্মীর পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা এইমাত্রঅন্যান্য পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির এইমাত্রঅন্যান্য ডিসেম্বরে গোপালগঞ্জে কর্মসূচি পালনের পরিকল্পনা এনসিপির দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি এইমাত্রঅন্যান্য দেশের বাজারে ২ লাখের নিচে নামল স্বর্ণের ভরি পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা এইমাত্রঅন্যান্য পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
অন্যান্য

পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে

প্রতিবেদক:
পাগলা মসজিদের তহবিলে কত টাকা আছে

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। টাকা ছাড়াও এসব বাক্সে স্বর্ণালংকার, রুপার গয়না ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।

সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনার সময় নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপার গয়না ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন বলেন, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ব্যাংকে প্রায় ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা আছে। এবারও অর্থ ব্যাংকে রাখা হবে।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ’ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক ব্যক্তি খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে গড়ে ওঠে একটি মসজিদ, যা পরবর্তী সময়ে পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে এটি।

মসজিদটিকে ঘিরে মানুষের মধ্যে নানা বিশ্বাস ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। সেই বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন।