মূল লেখায় যান
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
৫০০ টাকার রঙিন মাছে স্বাবলম্বী রায়হান এইমাত্রঅন্যান্য ৫০০ টাকার রঙিন মাছে স্বাবলম্বী রায়হান শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য কুমিল্লায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি এইমাত্রঅন্যান্য অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে মাঠে রয়েছে বিএনপি এইমাত্রঅন্যান্য নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে মাঠে রয়েছে বিএনপি ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক মামলার আসামী গ্রেফতার এইমাত্রঅন্যান্য ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক মামলার আসামী গ্রেফতার সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভে ‌সুমনের প্রা‌র্থিতা ঘোষণা এইমাত্রঅন্যান্য সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিএনপির বিক্ষোভে ‌সুমনের প্রা‌র্থিতা ঘোষণা জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ এইমাত্রঅন্যান্য জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার কাঁচামাল ধ্বংসের অভিযোগ
অন্যান্য

শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান

প্রতিবেদক:
শিক্ষার্থীদের মেধা বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা: অধ্যক্ষ আবু তাহের খান

শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও সৃজনশীলতার বিকাশে পুরস্কার বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।

রোববার (২২ নভেম্বর) দুপুরে কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে অনার্স তৃতীয় ও চতুর্থ বর্ষের সেরা ১০ শিক্ষার্থীর পুরস্কার বিতরণ এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে কলেজের ১৪টি বিভাগে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। একটি পুরস্কার শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও সামনে এগিয়ে যাওয়ার সাহস বাড়ায়।

তিনি আরও বলেন, প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের মধ্য দিয়েই ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণে কলেজের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা গ্রহণ করেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর আব্দুর নূর তুষার। তিনি তাঁর বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণ করে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সম্মাননা তাঁকে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে আরও অনুপ্রাণিত করবে বলে জানান।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।