মূল লেখায় যান
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা এইমাত্রঅন্যান্য মাথা ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা প্রতিবাদ থেকে প্রতিরোধের বার্তা: সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রামে গণমিছল এইমাত্রঅন্যান্য প্রতিবাদ থেকে প্রতিরোধের বার্তা: সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রামে গণমিছল আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে এইমাত্রঅন্যান্য আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে নভেম্বরে সারাদেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা এইমাত্রঅন্যান্য নভেম্বরে সারাদেশে ২১৩ নাশকতা, ৯৯ পরিবহনে আগুন: তথ্য উপদেষ্টা ঢাকায় আনা হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে এইমাত্রঅন্যান্য ঢাকায় আনা হচ্ছে অভিনেতা সোহেল খানের মরদেহ, দাফন ধামরাইয়ে এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুসংবাদ (ভিডিও) এইমাত্রঅন্যান্য এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুসংবাদ (ভিডিও) তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এইমাত্রঅন্যান্য তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার এইমাত্রঅন্যান্য ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার
অন্যান্য

এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুসংবাদ (ভিডিও)

প্রতিবেদক:
এবার ২২ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় দুসংবাদ (ভিডিও)

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশের ২২টি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এতে দেশের ব্যাংকিং খাত ভয়াবহ সংকটে পড়েছে। বর্তমানে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই সময়ে যেসব ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক ব্যাংকের মালিকানা এবং ঋণ দেওয়ার সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছিলেন, তাদের অনেকেই এখন কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়ে পালিয়েছেন। এর প্রভাব পড়েছে দেশের সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থায়।

বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার তুলনায় প্রতিবেশী ভারত ও পাকিস্তানের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, দেশ দুটিতে খেলাপি ঋণের হার যথাক্রমে ১ দশমিক ৭ শতাংশ ও ৫ শতাংশ। বিপরীতে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছেছে।

এ ছাড়া ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। গত সেপ্টেম্বর মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক ১৭ শতাংশে দাঁড়িয়েছে, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। এতে বেসরকারি খাতে বিনিয়োগের অর্থায়ন সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে দেশের ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা।

এর মধ্যে সাতটি ইসলামি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এসব ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এসব ব্যাংকের কয়েকটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রভাবাধীন ছিল।

অন্যদিকে, চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক ও বেসিক ব্যাংক।

এ ছাড়া আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এ তালিকায় রয়েছে ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, পদ্মা ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ৩০ হাজার ৪৬১ কোটি টাকা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৯৫৭ কোটি টাকা। এ ছাড়া বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি রয়েছে ৪ কোটি টাকা।

সব মিলিয়ে মূলধন ঘাটতি, খেলাপি ঋণের ঊর্ধ্বগতি এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির নিম্নমুখী প্রবণতা দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও বিনিয়োগ সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।