মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আহত যুবক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আহত যুবক চট্টগ্রামের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী'র বিরুদ্ধে চার্জশিট এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী'র বিরুদ্ধে চার্জশিট ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ এইমাত্রঅন্যান্য এবার আইপিএলকে বয়কট করলেন মোস্তাফিজ বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা! এইমাত্রঅন্যান্য বিমানে নয়, দুই উপায়ে ফিরতে পারেন শেখ হাসিনা! গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান এইমাত্রঅন্যান্য গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম এইমাত্রঅন্যান্য লেজার লাইটের প্রলোভনে শিশু অপহরণ, ১৫ দিন আটকে রেখে মারধর করেন ইমাম আশুলিয়ায় শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন পোশাক শ্রমিক ছকিনুর এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ দিলেন পোশাক শ্রমিক ছকিনুর
অন্যান্য

গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান

প্রতিবেদক:
গণভোটের রায় অস্বীকারেই সংকট: শফিকুর রহমান

গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের আহ্বান জানান, যা তিনি সম্মানের সঙ্গে দেখেন।

তবে এই ঐক্য যেন সাময়িক বা অন্তর্বর্তী না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি। শফিকুর রহমান বলেন, দেশে টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদের কারণ তুলে ধরে জামায়াত আমির বলেন, গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। এসব বিষয়ে সমাধান হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনৈতিক ধারায় ফিরতে হবে।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে শফিকুর রহমান তাকে পলাতক প্রধানমন্ত্রী ও ফ্যাসিবাদের জন্মদাতা হিসেবে আখ্যায়িত করেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, বিচারিক প্রক্রিয়া চলার সময় শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে হাজির হননি, এমনকি আপিলও করেননি। এখন তার কোন কথা মানুষ বিশ্বাস করবে?

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে নির্মম হত্যাকাণ্ড, থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তাদের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে প্রমাণিত হয়েছে।

এ সময় হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, যে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।