মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া এইমাত্রঅন্যান্য আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির এইমাত্রঅন্যান্য বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা এইমাত্রঅন্যান্য উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল
অন্যান্য

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মিন্টু সম্পাদক রাজিব

প্রতিবেদক:
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি মিন্টু সম্পাদক রাজিব

জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুর দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় দীর্ঘদিন পর ব্যলটের মাধ্যমে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উৎসব মুখর পরিবেশে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলে। বাজার জন্মলগ্ন থেকে এপর্যন্ত এতো সুন্দর অবাধ ও সুষ্ঠ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে স্থানীয়দের ধারণা। নির্বাচনে সভাপতি পদে মো. বজলুর রহমান মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে রাজীব আহমেদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম শহীদ ও মো. মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আলী হোসেন ও মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান হোসেন খান, প্রচার সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ভোলা, ক্রীড়া সম্পাদক পদে মো. লাভলু মিয়া, ধর্ম সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, সদস্য পদে মো. নুরুজ্জামান মিয়া, মো. শহর আলী, মো. শফিকুল ইসলাম, মো. সোহেল রানা ও মো. মজনু মিয়া নির্বাচিত হন। মহিলা বিষয়ক সম্পাদক পদে রোকসানা এবং কোষাধ্যক্ষ পদে মো. কবীর হোসেন কাজল বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্ব পালন করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে রিটানিং কর্মকর্তার দায়ীত্ব পালন করেন, সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী।

উল্লেখ্য: মোট ভোটারের সংখ্যা ১১৪৬, মোট ভোট দেয় ১০৭৪ জন ভোটার। সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঝুটন সাহার আবেদনে গতকাল ভোট পুন: গণনা করা হয়, মাত্র ৪ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত।