মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া এইমাত্রঅন্যান্য আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির এইমাত্রঅন্যান্য বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা এইমাত্রঅন্যান্য উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল
অন্যান্য

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ নির্মাণ

প্রতিবেদক:
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ৩০টি বিদ্যালয়ে অভিভাবকদের জন্য ‘ছায়া-পরশ’ নির্মাণ

বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের স্বস্তিতে বসার ও অপেক্ষার সুবিধা নিশ্চিত করতে বরগুনা জিলা স্কুলে ‘ছায়া-পরশ’ (অপেক্ষমান কক্ষ) উদ্বোধন করা হয়েছে। জেলার ছয়টি উপজেলার ৩০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে এ ‘ছায়া-পরশ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

তারই ধারাবাহিকতায় বরগুনা জিলা স্কুলে বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার।

বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রকল্পটি বাস্তবায়ন করেন সদ্য বিদায়ী ইউএনও শাহ আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ ছালেহ, নবাগত বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল নাহার তামান্না, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন বিশ্বাস করে। ‘ছায়া পরশ’ অভিভাবকদের জন্য এক টুকরো স্বস্তির ঠিকানা হিসেবে আখ্যায়িত করেন জেলা প্রশাসক।