মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া এইমাত্রঅন্যান্য আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির এইমাত্রঅন্যান্য বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা এইমাত্রঅন্যান্য উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল
অন্যান্য

অভিযানের মধ্যেই পুলিশের গাড়ির পাশ দিয়েই পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী রায়হান

প্রতিবেদক:
অভিযানের মধ্যেই পুলিশের গাড়ির পাশ দিয়েই পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী রায়হান

ফটিকছড়ি সুয়াবিল এলাকায় এলোপাতাড়ি গুলি চালানোর পর পুলিশের সার্কেল এসপি মাইকিং করে স্থানীয়দের বলেছিলেন, “সন্ত্রাসী রায়হান পালাতে পারেনি সে আশপাশের কোথাও লুকিয়ে আছে৷ আপনারা তাকে ধরতে সহায়তা করুণ।” অথচ সেই রায়হান নিজেই জানালো পুলিশের অভিযানের মধ্যেই পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে সেদিন সে ঐ এলাকা ত্যাগ করে৷

চট্টগ্রামে একাধিক হত্যা মামলা সহ বহু মামলার আসামী অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হান পালিয়ে যাওয়ার পর হাটহাজারি সার্কেল এসপি তারেক আজিজের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে নিজেই এসব কথা জানান।

আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা যায় সার্কেল এসপি তারেক আজিজ সন্ত্রাসী রায়হানকে বারবার আত্মসমর্পণের আহবান জানান৷ এসময় রায়হান সেদিন মাইকে রায়হানের দৈহিক বর্ণনা শুনে মনক্ষুন্ন হয়েছে উল্লেখ করে বলেন, “স্যার, সেদিন আপনি মাইকে বলেছেন আমি বেটে, কালো,পেট মোটা। এসব শুনে আমার স্ত্রী আমাকে খোঁচা দিচ্ছে৷ আমি স্যার এসব কথা শুনে মনে কষ্ট পেয়েছি৷” এসময় রায়হাব দাবি করেন তিনি ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে৷

সার্কেল এসপি তারেক আজিজ সন্ত্রাসী রায়হানকে তাৎক্ষনিক আত্মসমর্পণের আহবান জানিয়ে বলেন, “আপনি আত্মসমর্পণ করুন, আমি আপনাকে সর্বোচ্চ নিরাপদে আদালতে পৌছে দেবো৷” এসময় রায়হান আত্মসমর্পণের বিষয়টি ভেবে দেখবে উল্লেখ করে বলেন, “আমিও ধরা দেয়ার কথা ভাবছি কিন্তু আমাকে একবার ধরলে ১০ বছরেও বের হতে পারবো না৷”

তাদের এই হোয়াটসঅ্যাপ ফোনালাপের ভিডিও রায়হান নিজেই ছড়িয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। কারণ ভিডিওটি অন্য আরেকটি মোবাইল ফোন দিয়ে রায়হানের কথা বলার প্রান্ত থেকে রেকর্ড করা৷

উল্লেখ্য গত ২৩ নভেম্বর রাতে ফটিকছড়ি সোয়াবিল এলাকার একটি বাজারে সিএনজি চড়ে যাতায়াত করার সময় স্থানীয়দের বাঁধার মুখে পড়ে রায়হাব ও তার বাহিনী৷ এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে পথচারি-ব্যবসায়ীসহ অন্তত ৬ জন আহত হয়৷ ঘটনার পর পরই পুলিশ পুরো এলাকা ঘিরে রায়হানের খোঁজে তল্লাসী চালায়৷ এর আগেও নোয়াখালীতে পুলিশের অভিযানের মুখে অল্পের জন্য ফসকে যায় রায়হান তবে একই দিন যশোরে আটক হন তাদের আরেক সহযোগী ডেভিড ইমন৷