মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক এইমাত্রঅন্যান্য ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স এইমাত্রঅন্যান্য ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: প্রিন্স আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া এইমাত্রঅন্যান্য আগরতলায় আ.লীগের প্রতিনিধি দল, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উত্তাল আখাউড়া বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির এইমাত্রঅন্যান্য বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ঘোষণা ফকির কমিটির সভাপতির কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মনিরুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা এইমাত্রঅন্যান্য উখিয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা মা তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল এইমাত্রঅন্যান্য তরুণীর সঙ্গে বিএনপি এমপির পিএস নয়নের আপত্তিকর ভিডিও ভাইরাল
অন্যান্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

প্রতিবেদক:
উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষে ‘প্রতিবার Uber’ ক্যাম্পেইনে ব্যবহৃত বিজ্ঞাপন কপি নিজেদের প্রস্তাবিত আইডিয়া বলে দাবি করেছে একটি বিজ্ঞাপনী এজেন্সি। এজেন্সিটির অভিযোগ, উবারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের অনুমতি ও পারিশ্রমিক ছাড়াই ওই কপি ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন এজেন্সিটির এক প্রতিনিধি। বিজ্ঞাপনশিল্পে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো ক্লায়েন্টের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা তাঁর জন্য এই প্রথম।

পোস্টে তিনি জানান, ২০২৫ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশে উবারের মার্কেটিং এজেন্সি হিসেবে নির্বাচিত হয় তাঁদের প্রতিষ্ঠান। এরপর কয়েক মাস ধরে উবারের জন্য বিভিন্ন ক্যাম্পেইন পরিকল্পনা, সৃজনশীল ধারণা, কনটেন্ট পরিকল্পনা ও বিজ্ঞাপন কপি তৈরি করে উপস্থাপন করেন তাঁরা। তবে এসব প্রস্তাবের খুব কমই অনুমোদন পায়।

অভিযোগকারী বলেন, কিছু ক্ষেত্রে তাঁদের প্রস্তাবিত আইডিয়া বাস্তবায়নের খরচ উবারের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি নিজেরাই সেগুলো বাস্তবায়ন করে। এ ক্ষেত্রেও তাঁরা সহযোগিতা করেছেন। তবে উবারের পেমেন্ট কাঠামো অনুযায়ী, কেবল বাস্তবায়নসংক্রান্ত কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হতো। ফলে পরিকল্পনা, কৌশল নির্ধারণ ও আইডিয়া তৈরির জন্য তাঁরা কোনো পারিশ্রমিক পাননি।

পোস্টে বলা হয়, ২০২৬ সালের এপ্রিলে উবারের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তারা দেখতে পান, চুক্তির মেয়াদে উবারের কাছে উপস্থাপন করা কিছু পরিকল্পনা, বিজ্ঞাপন কপি ও অনুমোদন না পাওয়া আইডিয়া তাঁদের সম্মতি ছাড়াই বাস্তবায়ন করা হচ্ছে।

বিষয়টি উবারের সংশ্লিষ্ট টিমকে জানালে তাদের বলা হয়, আইডিয়াগুলো যথেষ্ট স্বতন্ত্র ছিল না। একই ধরনের আইডিয়া অন্য ভেন্ডরদের কাছ থেকেও পাওয়ায় সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এজেন্সিটি উবারের এক্সক্লুসিভ এজেন্সি না হওয়ায় বিষয়টি আগে জানানো হয়নি বলে জানানো হয়।

অভিযোগকারী আরও বলেন, উবারের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে চলমান ‘প্রতিবার Uber’ ক্যাম্পেইনের কপিটি তারা ২০২৫ ও ২০২৬ সালে একাধিকবার প্রস্তাব করেছিলেন। কিন্তু তখন সেটি অনুমোদন পায়নি বা বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়নি।

তার দাবি, বিজ্ঞাপনী এজেন্সির সৃজনশীল ধারণা ও কনটেন্ট তৈরিতে কৌশলবিদ, কপিরাইটার, ডিজাইনারসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের দীর্ঘ সময় ও শ্রম ব্যয় হয়। কোনো আইডিয়া অনুমোদন না পেলেই সেটি বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যায় না।

পোস্টে তিনি বলেন, এর আগেও বিভিন্ন ব্র্যান্ড তাদের অনুমতি ছাড়া আইডিয়া ব্যবহার করেছে। তবে বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কনটেন্ট সরিয়ে নিয়েছে, ক্ষমা চেয়েছে অথবা ক্ষতিপূরণ দিয়েছে। উবারের ক্ষেত্রে তাদের উদ্বেগের সমাধান না করে আইডিয়ার স্বতন্ত্রতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া উবারের অফিসে মিটিংয়ে যাতায়াতের জন্য গত ১৬ মাসে তাদের টিমের মোট খরচ উবারের কাছ থেকে পাওয়া মোট বিলের চেয়ে বেশি ছিল বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপনশিল্পে পেশাগত সৌজন্য, সৃজনশীল শ্রমের মূল্য এবং মেধাস্বত্বের অধিকার নিয়ে আলোচনা প্রয়োজন উল্লেখ করে তিনি প্রাসঙ্গিক স্ক্রিনশট ও ঘটনাক্রম প্রকাশের কথা জানিয়েছেন।