মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:১০ অপরাহ্ন
শিরোনাম
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী এইমাত্রঅন্যান্য সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র এইমাত্রঅন্যান্য পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ এইমাত্রঅন্যান্য সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  এইমাত্রঅন্যান্য আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
অন্যান্য

সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন

প্রতিবেদক:
সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন

সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধিরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

​আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে অবরোধের বিরুদ্ধে জনমত গঠনের পাশাপাশি দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীতপন্থী ইউপিডিএফ তাদের সংকীর্ণ দলীয় ইস্যুকে কেন্দ্র করে সাজেক সড়কে অবরোধ সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

​অবিলম্বে অবরোধ প্রত্যাহারে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও জনজীবন ব্যাহত হচ্ছে। জনস্বার্থে দ্রুত এই অবরোধ তুলে নেওয়া প্রয়োজন। এ সময় অবরোধের বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।