দুর্গম পাহাড়ি এলাকায় লক্ষ্মীছড়ি জোনের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসাসেবা প্রাপ্তির সীমাবদ্ধতার কারণে দুর্গম পাহাড়ি জলপদের বহু মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোন।
বুধবার (২৫ নভেম্বর) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় ও সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লক্ষ্মীছড়ি বাজার এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।
উক্ত চিকিৎসা কার্যক্রমে স্থানীয় ও দুর্গম এলাকার প্রায় ১শ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন জোনের মেডিকেল অফিসার (আরএমও)।
এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার ফলে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাচ্ছে।
