মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাড়ল সয়াবিন তেলের দাম এইমাত্রঅন্যান্য বাড়ল সয়াবিন তেলের দাম ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব: রিজভী এইমাত্রঅন্যান্য ভারতের মন্ত্রী ঢাকা দখল করবেন, আমরা কি আমলকী চুষব: রিজভী শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালি কুমিল্লায় ১’শ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাপ সিরাপ আটক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ১’শ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাপ সিরাপ আটক সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
অন্যান্য

সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ

প্রতিবেদক:
সিরাজগঞ্জের সলঙ্গায় যানজট কমাতে সড়ক মেরামতে এগিয়ে এলো থানা পুলিশ

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের যানজট নিরসন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে মাদ্রাসা মোড় এবং নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনে সড়ক মেরামত করেছে সলঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ৬ গাড়ি রাবিশ ও খোয়া ফেলে মেরামতকাজ করেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।

জানা যায়, দীর্ঘদিন ধরে সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় সড়কের বেহাল অবস্থার কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী, যানবাহন চালক ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হতো। পাশাপাশি নতুন ব্রিজের পূর্ব পাশে কবরস্থানের সামনের সড়কেও চলাচলে সমস্যা দেখা দিয়েছিল।

এ অবস্থায় জনসাধারণের দুর্ভোগ লাঘব ও যান চলাচল স্বাভাবিক রাখতে ওসি আসলাম আলীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ করা হয়।

থানা পুলিশের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, সড়ক মেরামতের ফলে যান চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।