মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী এইমাত্রঅন্যান্য সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র এইমাত্রঅন্যান্য পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ এইমাত্রঅন্যান্য সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  এইমাত্রঅন্যান্য আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
অন্যান্য

আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালি

প্রতিবেদক:
আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালি

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঢাকার আশুলিয়ায় আনন্দ র‍্যালি করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে বাইপাইল থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে র‍্যালিতে অংশ নেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনছার আলী, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের বাইপাইল শাখার সভাপতি মো. ইয়াসিন মীর, শ্রমিক দলের নেতা রাজ্জাক ফরাজিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি আবিদুর রহমান পাষাণ বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর মজুরি বোর্ড গঠন সরকারের একটি ইতিবাচক উদ্যোগ। এ উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সম্মানজনক ও বাস্তবসম্মত মজুরি কাঠামো ঘোষণার দাবি জানান।

তিনি আরও বলেন, একটি মহল শ্রমিক পরিচয়ে বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়ে দেশের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শিল্পের স্বার্থে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, শ্রমিক পরিচয়ে যারা বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।