মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী এইমাত্রঅন্যান্য সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র এইমাত্রঅন্যান্য পড়াশোনায় কেমন ছিলেন মেসি, সামনে এল স্কুলজীবনের নম্বরপত্র সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ এইমাত্রঅন্যান্য সখীপুরের চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  এইমাত্রঅন্যান্য আলীকদমে বিজিবি'র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ  নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত এইমাত্রঅন্যান্য নীলফামারীতে রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
অন্যান্য

কুমিল্লায় ভুয়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক:
কুমিল্লায় ভুয়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ দল। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসাসেবা প্রদান, অদক্ষ কর্মী দিয়ে এক্স-রে করানো, রোগীদের কাছ থেকে পরীক্ষার অতিরিক্ত মূল্য আদায় এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কুমিল্লা এভারকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা, খিদমাহ স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা এবং আতিক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে শাসনগাছার মীম হাসপাতাল সিলগালা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে অনিয়ম সংশোধনের জন্য সতর্ক করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন, উপজেলা মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. প্রসেনজিৎ বিশ্বাস, সদর মেডিকেল অফিসার ডা. জিনাত মুসতারী, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।