মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

দৃষ্টিহীন হোসাইনের বিস্ময়কর সাফল্য: বিভাগীয় গণ্ডি পেরিয়ে এবার জাতীয় পর্যায়ে

প্রতিবেদক:
দৃষ্টিহীন হোসাইনের বিস্ময়কর সাফল্য: বিভাগীয় গণ্ডি পেরিয়ে এবার জাতীয় পর্যায়ে

দৃষ্টিহীনতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবানের লামা উপজেলার নুরুল আলম মাদ্রাসা ও দিলওয়ারা হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন। থানা ও জেলা পর্যায়ের গণ্ডি পেরিয়ে বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে এখন সে জাতীয় পর্যায়ে লড়ার প্রস্তুতি নিচ্ছে।

হোসাইনের এই সাফল্যের পেছনে রয়েছে তার নিজের অদম্য সাধনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের নীরব ত্যাগ। মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা জানান, চোখে দেখতে না পেলেও কুরআনের আয়াত আত্মস্থ করার ক্ষেত্রে হোসাইনের মনোযোগ ছিল বিস্ময়কর।

হোসাইনের পরিবারে রয়েছে সীমাহীন সংগ্রামের গল্প। তার বাবা জানান, তিন সন্তানের মধ্যে দুই ছেলেই বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী; ছোট মেয়ের ভবিষ্যৎ নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সামান্য আয়ে টমটম চালিয়ে কোনোমতে সংসার চলে। তবে আর্থিক অনটন বা শারীরিক সীমাবদ্ধতা কখনোই সন্তানদের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধে বাধা হয়ে দাঁড়ায়নি।

আবেগাপ্লুত কণ্ঠে হোসাইনের বাবা বলেন, “শত কষ্টের মধ্যেও সন্তানদের কখনো বোঝা মনে করিনি। আজ আমার ছেলে কুরআন প্রতিযোগিতায় বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে এটা আল্লাহর অশেষ রহমত। দেশবাসীর কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।”

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও মোহাম্মদ হোসাইন কুরআন প্রতিযোগিতায় থানা ও জেলা পেরিয়ে বিভাগে তৃতীয় হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।এটি আমাদের লামা উপজেলার জন্য অত্যন্ত গর্বের। প্রতিবন্ধকতা যে মেধা ও সাধনার পথে অন্তরায় হতে পারে না, হোসাইন তার জীবন্ত উদাহরণ। তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারের অবদান প্রশংসনীয়। জাতীয় পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।