মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি এইমাত্রঅন্যান্য কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের এইমাত্রঅন্যান্য পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার এইমাত্রঅন্যান্য শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস এইমাত্রঅন্যান্য পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’ এইমাত্রঅন্যান্য ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’ টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি এইমাত্রঅন্যান্য টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি
অন্যান্য

সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

প্রতিবেদক:
সীতাকুণ্ডে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব আলম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা ও কাঠগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন তাঁর প্রতিবেশী মাহবুব আলম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে তাঁকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাননি। তবে অতিরিক্ত পেটব্যথা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির মায়ের অভিযোগ, তাঁর মেয়ের ভাষ্য অনুযায়ী, স্কুলে যাওয়ার পথে চকলেট ও চিপসের লোভ দেখিয়ে তাকে চৌধুরীপাড়া এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মাহবুব আলম। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি পেটব্যথায় কাতরাতে থাকে। এ সময় পেটব্যথার কারণ জানতে চাইলে কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বিবরণ দেয় সে।

শিশুটির মা আরও অভিযোগ করেন, পরদিন সকালে অভিযুক্ত মাহবুব আলম তাঁকে ও তাঁর মেয়েকে বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। পরে তিনি তাঁর ভাই ও প্রতিবেশীদের বিষয়টি জানালে স্থানীয় লোকজন অভিযুক্তকে ধরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

শিশুটির মায়ের দাবি, এর আগেও একাধিকবার তাঁর মেয়ের সঙ্গে এমন ঘৃণ্য আচরণের চেষ্টা করেছেন অভিযুক্ত। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।