মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি এইমাত্রঅন্যান্য কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের এইমাত্রঅন্যান্য পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সংলাপে ১১ দল একসঙ্গে অংশ নেবে: জামায়াত শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার এইমাত্রঅন্যান্য শাহ আমানত মাজার প্রাঙ্গণ থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস এইমাত্রঅন্যান্য পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রায় ওঠানামার আভাস ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য ১০ হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’ এইমাত্রঅন্যান্য ‘গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক’ টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি এইমাত্রঅন্যান্য টুঙ্গিপাড়া থানায় হামলায় ২১ কোটি টাকার ক্ষতি, আসামি ৮ হাজারের বেশি
অন্যান্য

চকবাজার থানা পুলিশের সহায়তায় অবশেষে আইফোনটি ফিরে পেলেন তরুণী

প্রতিবেদক:
চকবাজার থানা পুলিশের সহায়তায় অবশেষে আইফোনটি ফিরে পেলেন তরুণী

এক ইতালী প্রবাসীর ও তাঁর মোবাইল দোকানের বিরুদ্ধে তরুণীর কেনা আই ফোন রেখে দেওয়ার অভিযোগ তুলে সিএমপি’র চকবাজার থানায় অভিযোগ করেছিলেন একজন কন্টেন্ট ক্রিয়েটার ৷ তবে থানা পুলিশের দ্রুত পদক্ষেপে সেই মোবাইলটি ফিরে পেলেও এখন উটকো ঝামেলায় রিতিমতন বিব্রতকর পরিস্থিতির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সেই নারী৷

ভূক্তভোগী তরুণী থানায় মহি উদ্দিন চৌধুরী (৫৬) এবং শাওন (২৯) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে করা অভিযোগে দাবী করেন, গত ৫ নভেম্বর একটি মোবাইল শপের প্রমোশনের বিষয়ে মহি উদ্দিন চৌধুরীর সাথে আলাপ হয়। তবে তিনি আগে থেকেই একটি আইফোন কেনার জন্য মহি তাঁর শপ থেকে কেনার পরামর্শ দিলে তিনি সেই দোকান থেকে আইফোন ১৮ মোবাইলটি ক্রয় করেন৷ সেই ক্রয়কৃত মোবাইলের আন বক্সিং করতে জিইসি এলাকায় একটি স্থানে গেলে সেখানে অপ্রিতিকর পরিস্থিতির শিকার হন সেই তরুণী কন্টেন ক্রিয়েটর৷ এসময় সেখানে তিনি বেশ বিব্রতকর পরিস্থিতির শিকার হন আর এই ঘটনার সাথে মহি উদ্দিন চৌধুরী জড়ির থাকতে পারেন বলে অভিযোগে উল্লেখ করেন৷ এই ঘটনার পর মহি উদ্দিন সেই তরুণীকে সরি বলেছেন বলে অভিযোগে উল্লেখ আছে। এর কিছুদিন পর নতুন কেনা আইফোন মোবাইলটির এডাপ্টারে সমস্যা দেখা দিলে ২নং বিবাদী শাওন কৌশলে মোবাইলটি বক্স সহ রেখে দেয় মর্মে তরুণী অভিযোগে উল্লেখ করেন৷ একাধিক সূত্রে জানা গেছে ১নং বিবাদী মহি উদ্দিন চৌধুরী একজন ইতালী প্রবাসী৷

এই বিষয়ে আজ ভিকটিমের সাথে তাঁর নাম্বারে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করলেও কথা বলতে রাজি হননি৷ পরে তাঁর ভাই পরিচয়ে মাহফুজ কাজী বিডি২৪লাইভকে বলেন, আমরা থানা পুলিশের সহায়তায় মোবাইল ফোনটি ইতিমধ্যে ফেরত পেয়েছি৷ তবে আমরা এখনো অর্থনৈতিক ভাবে কিছুটা লসে আছি৷ অভিযোগে উল্লেখিত ইতালী প্রবাসী মহি উদ্দিন এসব ঘটনার সাথে অবশ্যই জড়িত আছেন বলে তিনি দাবী করেন৷

তবে আপাতত যেহেতু মোবাইল ফিরে পেয়েছে তাই থানা পুলিশকে তাঁরা ধন্যবাদ জানান। ইতিমধ্যে তাঁর বোন চট্টগ্রামের চকবাজার থানায় করা অভিযোগটি প্রত্যাহার করেছেন বলে জানান মাহফুজ কাজী৷ এসময় তিনি আক্ষেপ করে বলেন, আমার বোন ভিকটিক অথচ কিন্তু মিডিয়া আমার বোনকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে যা আমরা দ্বায়িত্বশীল সাংবাদিকতা থেকে আশা করিনি৷

এই বিষয়ে সিএমপি’র চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বিডি২৪লাইভকে বলেন, বিষয়টি অতোটা বড় কোন ঘটনা ছিলো না৷ মেয়েটি মোবাইল কেনার পর এডাপ্টারে ত্রুটি দেখতে পেয়ে দোকানে সেটি নিয়ে যায়৷ মোবাইল কেনা বাবদ কিছু টাকা বাকী থাকায় মূলত মোবাইল ফেরত দিতে দোকানদার আপত্তি তুলেছিলেন। তবে উভয় পক্ষের সাথে আলোচনা করে মেয়েটিকে তাঁর মোবাইল বুঝিয়ে দিয়েছি৷ ইতালী প্রবাসী কর্তৃক অর্থ আত্মসাতের অভিযোগ থানায় করা হয়নি তাই এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি৷