মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ এইমাত্রঅন্যান্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ কুমিল্লায় ১২০ কেজি গাঁজা উদ্ধার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ১২০ কেজি গাঁজা উদ্ধার
অন্যান্য

শহীদ ডাঃ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক:
শহীদ ডাঃ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে তাঁর সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিশ্ববিদ্যালয় কমিটি ও হল শাখাসমূহের শতাধিক নেতাকর্মী।

পুষ্পস্তবক অর্পণ শেষে সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “শহীদ ডাঃ মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তাঁর আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। তাঁর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়— গণতন্ত্র কখনো আপসের বিষয় নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন।”

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “ডাঃ মিলনের শহীদ হওয়ার মাধ্যমেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারন করে। শহীদ ডাঃ মিলনের গণতান্ত্রিক আকাঙ্খা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রানিত করে আসছে। শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ আমাদের হৃদয়ে হয়ে চির ভাস্বর হয়ে থাকবে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রানিত করবে।”