মূল লেখায় যান
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা এইমাত্রঅন্যান্য সুখে থাকতে যেন ভূতে না কিলায়, যেভাবে আছেন শান্তিতে থাকেন: আমির হামজা ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? এইমাত্রঅন্যান্য ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা? পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য পতিত স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এইমাত্রঅন্যান্য ইরানের গুলিতে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি এইমাত্রঅন্যান্য সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, নজরদারিতে ড্রোন ও এটিভি নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসিক বিল্লাহ নোমানীকে হেনস্তার অভিযোগ বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  এইমাত্রঅন্যান্য বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: এমপি আলিম  শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
অন্যান্য

ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা?

প্রতিবেদক:
ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা?

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দের খাবারের তালিকায় রয়েছে মহারাষ্ট্রের জনপ্রিয় ঝাল ভর্তা ‘থেচা’। কাঁচা মরিচ, রসুন ও চিনাবাদাম দিয়ে তৈরি এই ঐতিহ্যবাহী খাবারটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণের কারণেও অনেকের কাছে পছন্দের। ঝাল ও মসলাদার খাবারের ইচ্ছা হলে প্রিয়াঙ্কা খাবারের সঙ্গে থেচা মিশিয়ে খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে থেচার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর ভাষায়, মহারাষ্ট্রের এই পদটি তাঁর খুব পছন্দ। ঝাল-মসলাদার কিছু খেতে ইচ্ছা হলেই খাবারের সঙ্গে থেচা মিশিয়ে নেন তিনি।

মুম্বাইয়ের পুষ্টিবিদ তনভী তুতলানীর মতে, ওজন কমানোর খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে থেচা রাখা যেতে পারে। এর প্রধান উপকরণগুলোতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। তবে খাবারটির পুষ্টিগুণ অনেকটাই নির্ভর করে তৈরির উপকরণ ও তেলের পরিমাণের ওপর।

থেচা তৈরিতে যা লাগবে

থেচা মূলত মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী একটি ঝাল ভর্তা। কাঁচা মরিচ, রসুন ও চিনাবাদাম এর প্রধান উপকরণ। শিল-পাটা বা হামানদিস্তায় থেঁতো করে তৈরি করলেই এর আসল স্বাদ পাওয়া যায়।

প্রয়োজনীয় উপকরণ:

  • কাঁচা মরিচ ১০–১২টি
    – রসুনের কোয়া ১০–১২টি
    – চিনাবাদাম ২ টেবিল চামচ
    – ধনেপাতা কুচি ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
    – জিরা গুঁড়া আধা চা-চামচ
    – সরিষার তেল ১ টেবিল চামচ
    – লবণ স্বাদমতো
    – লেবুর রস ১ চা-চামচ (ঐচ্ছিক)

ডায়েটে থেচা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া, কেন এত পছন্দ এই ভর্তা?

যেভাবে তৈরি করবেন

১. উপকরণ ভাজা: প্রথমে একটি প্যানে সরিষার তেল গরম করে চিনাবাদাম ১–২ মিনিট হালকা আঁচে ভেজে নিন।

২. মরিচ ও রসুন ভাজা: এবার জিরা গুঁড়া, রসুনের কোয়া ও কাঁচা মরিচ দিয়ে দিন। মরিচগুলো সামান্য চিরে দিলে ভালোভাবে ভাজা হবে। মাঝারি আঁচে ২–৩ মিনিট নেড়ে ভাজুন। মরিচ ও রসুনে হালকা পোড়া দাগ পড়লে চুলা বন্ধ করুন।

৩. ধনেপাতা মেশানো: ভাজা উপকরণে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হতে দিন।

৪. থেঁতো করা: ঠান্ডা হলে সব উপকরণে স্বাদমতো লবণ দিয়ে শিল-পাটা বা হামানদিস্তায় থেঁতো করুন। একেবারে মিহি পেস্ট করবেন না। থেচার আসল বৈশিষ্ট্য এর দানা দানা গঠন।

৫. পরিবেশন: তৈরি ভর্তা একটি বাটিতে নিয়ে ওপর থেকে লেবুর রস ও সামান্য সরিষার তেল ছড়িয়ে দিন।

ব্যস, তৈরি মহারাষ্ট্রের জনপ্রিয় থেচা। গরম ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে এটি পরিবেশন করতে পারেন।

থেচার কাঁচা মরিচে ক্যাপসাইসিন, রসুনে বিভিন্ন উপকারী সালফার যৌগ এবং চিনাবাদামে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রয়েছে। তবে থেচা খেলেই ওজন কমবে, এমন কোনো বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। পরিমিত পরিমাণে খাওয়া এবং তেল নিয়ন্ত্রণ করাই ভালো।
পরিষ্কার, বায়ুরোধী পাত্রে ফ্রিজে রাখুন। তবে ঘরে তৈরি ভর্তা দ্রুত নষ্ট হতে পারে। তাই অল্প পরিমাণে তৈরি করে কয়েক দিনের মধ্যে খেয়ে নেওয়া ভালো।