মূল লেখায় যান
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে আঘাত হানতে সক্ষম: ট্রাম্প রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ এইমাত্রঅন্যান্য রাজধানীর ৫ স্থানে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ এইমাত্রঅন্যান্য আইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে নোটিশ দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) এইমাত্রঅন্যান্য দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ: রাশেদ খাঁন (ভিডিও) ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির এইমাত্রঅন্যান্য ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব: ছাত্রনেতাদের জামায়াত আমির রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এইমাত্রঅন্যান্য রাজধানীতে ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে বাধার মুখে পুলিশ, ছাড়িয়ে নিল গ্রামবাসী
অন্যান্য

হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে দাড়িয়াবান্ধা খেলার আসর

প্রতিবেদক:
হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে দাড়িয়াবান্ধা খেলার আসর

একসময় বিকেল হলেই গ্রামের মাঠে বসত দাড়িয়াবান্ধা খেলার আসর। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ সব বয়সী মানুষ মেতে উঠতেন এ খেলায়। সময়ের সঙ্গে বদলেছে বিনোদনের ধরন। মাঠের জায়গা দখল করেছে মুঠোফোন। হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক খেলা। তবে সেই চেনা ঐতিহ্য ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি পাইন্দংয়ের বেড়াজালী গ্রামের তরুণেরা।

প্রতিবছর আমন ধান কাটা শেষে গ্রামের বিলে আয়োজন করা হয় দাড়িয়াবান্ধা খেলার। স্থানীয় চাটগাঁইয়া ভাষায় খেলাটি পরিচিত ‘পঅর খেলা’ নামে। স্থানীয় তরুণদের পাশাপাশি এ আয়োজনে যুক্ত হন প্রবাসীরাও। ২৭ নভেম্বর (শুক্রবার) আবারও বসে ঐতিহ্যবাহী এই খেলার আসর।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামের ধান কাটা বিলে তৈরি করা হয় খেলার মাঠ। মাঠের দুই পাশে অবস্থান নেন খেলোয়াড়েরা। খেলা শুরু হতেই একদল ছুটে যান প্রতিপক্ষকে ছুঁতে, অন্য দল কৌশলে তাঁদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মাঠের চারপাশে দাঁড়িয়ে বিভিন্ন বয়সী মানুষ উপভোগ করেন খেলা। খেলোয়াড়দের ছুটে চলা আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিলের পরিবেশ।

স্থানীয় বাসিন্দা নুরউদ্দিন চৌধুরী বলেন, ‘একসময় বিকেল হলেই আমরা দাড়িয়াবান্ধা খেলায় মেতে উঠতাম। চাটগাঁইয়া ভাষায় খেলাটি “পঅর খেলা” নামে পরিচিত। তরুণদের অতিরিক্ত মুঠোফোন আসক্তি ও খেলার মাঠের সংকটে ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এর পরিচয় তুলে ধরতেই এমন আয়োজন।’

এই আয়োজনের সঙ্গে জড়িয়ে আছে প্রবাসীদের শৈশবের স্মৃতিও। আয়োজক কমিটির সদস্য ও ওমানপ্রবাসী আব্দুন নাঈম বলেন, ‘প্রবাসে থাকলেও গ্রামের প্রতি আমাদের টান রয়েছে। শৈশব-কৈশোরের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই খেলার সঙ্গে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটি পরিচিত করা এবং খেলাটিকে টিকিয়ে রাখতেই প্রতিবছর আয়োজন করা হয়। স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় ভবিষ্যতেও এ আয়োজন চালিয়ে যেতে চাই।’

স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল ইসলাম বলেন, ‘দাড়িয়াবান্ধা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। সময়ের পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির প্রভাবে খেলাটি হারিয়ে যাচ্ছে। বেড়াজালীর তরুণেরা সেই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম খেলাটির সঙ্গে পরিচিত হবে এবং মাঠের প্রতি আগ্রহী হবে।’

বেড়াজালীর ধান কাটা বিলে তাই শুধু খেলার আয়োজন হয় না, ফিরে আসে পুরোনো দিনের স্মৃতিও। প্রবীণেরা খুঁজে পান নিজেদের শৈশব, আর তরুণেরা জানতে পারেন আগের প্রজন্মের বিনোদনের ধরন। প্রবাসীদের কাছে এ আয়োজন হয়ে ওঠে শেকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার এক উপলক্ষ।