মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ২০ বাস আটকে দিলেন ঢাবি শিক্ষার্থীরা

প্রতিবেদক:
শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ২০ বাস আটকে দিলেন ঢাবি শিক্ষার্থীরা

বাসে ভাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও তার মাকে হেনস্তা ও অসদাচরণের অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবিতে পরিবহনের ২০টির বেশি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে রাজধানীর নীলক্ষেত মোড় এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। পরে বাসগুলো ক্যাম্পাসে আনা হয়। এর আগে শুক্রবার সকালে ওই হেনস্তার ঘটনা ঘটে বলে অভিযোগ, ‎ভুক্তভোগী শিক্ষার্থী সাজিয়া আফরিন মেহার।

এদিকে ঘটনার বিবরণ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শুক্রবার সকালে তিনি তার মা ও বোনকে সঙ্গে নিয়ে সিটি কলেজ থেকে বাইপাইল যাওয়ার উদ্দেশ্যে ঠিকানা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো ব ১৫-৭৬২৬) ওঠেন। আগে ওই রুটের ভাড়া ৭০ টাকা থাকলেও বাসের সহকারী (হেলপার) ৯০ টাকা দাবি করেন। ভাড়া বাড়ার বিষয়টি জানা না থাকায় এবং শিক্ষার্থী হিসেবে সপ্তাহে সাত দিনই অর্ধেক (হাফ) ভাড়ার নিয়ম থাকায় তিনি স্টুডেন্ট কার্ড দেখান। ‎ ‎মেহার অভিযোগ, হাফ ভাড়া ও বর্ধিত ভাড়া নিয়ে বাসের সহকারী তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এবং চিৎকার-চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে বাসের চালক জানান, তারা আর কোনো শিক্ষার্থীর হাফ ভাড়া নেবেন না। পরে বাধ্য হয়ে পুরো ভাড়া পরিশোধ করা হলেও সহকারী অসদাচরণ চালিয়ে যান। মেহার মা এর প্রতিবাদ করলে বাস থেকে নামার পর ওই সহকারী তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিফ আহসান বলেন, এ ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা বাসগুলো আটক করেছেন। মালিকপক্ষ ও প্রক্টরিয়াল টিমের সাথে আলোচনা চলছে। ঘটনার সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো ছাড়া হবে না।

পরিবহনটির এল বাসচালক মো. মনির বলেন, পরিবহনের একজন কর্মীর সাথে শিক্ষার্থীর ভাড়া নিয়ে কথা-কাটাকাটি ও খারাপ ব্যবহারের ঘটনা ঘটেছে। ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সব বাস আটকে রাখায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিন মালিককে সাড়ে তিন থেকে চার হাজার টাকা জমা দিতে হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে পরিবহনটির মালিকপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের বৈঠক চলছিল বলে, জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে ঠিকানা পরিবহনের পক্ষ থেকে অভিযুক্ত বাস হেলপারকে হাজির করা হয়, পরে লিখিত দিলে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়।