মূল লেখায় যান
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য নড়াইল প্রেসক্লাবসহ শহরের তিন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী এইমাত্রঅন্যান্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষে কাবিলার মায়ের মৃত্যু, বাস্তবেও মারা গেছেন সেই অভিনেত্রী যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ এইমাত্রঅন্যান্য যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩ মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা মেরে অগ্নিসংযোগ প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন এইমাত্রঅন্যান্য প্যারোলে মুক্তি চাননি শর্মী, সন্তানের লাশ কারাফটকে নেওয়ার আবেদন সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার এইমাত্রঅন্যান্য সাতক্ষীরায় কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবক নিহত- স্ত্রী সন্তান উদ্ধার চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহবায়ক রাশেদের বিকৃত যৌনকাণ্ড প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই
অন্যান্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের মোটরসাইকেল শোডাউন

প্রতিবেদক:
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশুলিয়ায় যুবদলের মোটরসাইকেল শোডাউন

দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুল হাই।

শনিবার (২৮ নভেম্বর) আশুলিয়ার জিরানী এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে পাড়াগ্রাম, আমতলা বাজার, শিমুলিয়া, রাঙামাটি ও গোহাইলবাড়ি এলাকা প্রদক্ষিণ করে দুপুরে কলতাসূতি এলাকায় গিয়ে শেষ হয়।

শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে নিজেদের অবস্থানের কথা জানান।

আশুলিয়া থানা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাইয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় আব্দুল হাই বলেন, আশুলিয়ায় আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিহত করতে আমরা মাঠে সতর্ক অবস্থানে রয়েছি। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, শিমুলিয়া অঞ্চলে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। যেকোনো মূল্যে এসব অপরাধ প্রতিহত করা হবে।

এদিকে, আসন্ন শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ঘোষণাও দেন আব্দুল হাই।

শোডাউনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা, শিমুলিয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সোহাগ হোসেনসহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।