মূল লেখায় যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর এইমাত্রঅন্যান্য গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি এইমাত্রঅন্যান্য পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ এইমাত্রঅন্যান্য ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা এইমাত্রঅন্যান্য গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা
অন্যান্য

সপ্তাহে ১৫০ মিনিটের এ অভ্যাস কমিয়ে দেবে ডায়াবেটিসের ঝুঁকি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সপ্তাহে ১৫০ মিনিটের এ অভ্যাস কমিয়ে দেবে ডায়াবেটিসের ঝুঁকি

বিশ্বব্যাপী ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। বর্তমানে বিশ্বের ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক টাইপ ২ ডায়াবেটিসের আক্রান্ত। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৭ শতাংশে পৌঁছাতে পারে। তবে স্বস্তির খবর হলো, সপ্তাহে একটি অভ্যাস এ রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে।

সোমবার (০৭ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি কার্ডিওভাসকুলার ডায়াবেটোলজি– এন্ডোক্রাইনোলজি রিপোর্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, প্রিডায়াবেটিস অবস্থায় থাকা ব্যক্তিরা প্রতি সপ্তাহে মাত্র ১৫০ মিনিট শারীরিক পরিশ্রম করলেই রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন এবং পূর্ণমাত্রার ডায়াবেটিসে রূপ নেওয়া ঠেকাতে পারেন।

প্রিডায়াবেটিস হলো এমন একটি অবস্থা, যেখানে রক্তের শর্করা এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়ে যায়। এটি অবহেলা করলে অনেকের ক্ষেত্রেই ডায়াবেটিসে পরিণত হয়।