মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

বর্তমান সরকার জনবান্ধব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে কাজ করছে

প্রতিবেদক:
বর্তমান সরকার জনবান্ধব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণে কাজ করছে

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রামীণ অর্থনীতিসহ রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ সড়কগুলো পাঁকাকরণের কাজ শুরু হয়েছে। আমরা গ্রামীণ সকল রাস্তা পাঁকাকরণ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে চাই।

শনিবার বিকালে নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খয়ের দারোগাপাড়া দারোগাবাড়ী হতে ক্যানেল অভিমুখে রাস্তা সংস্কার ও সিসি ঢালাইকরণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি কামারপাড়া গ্রামে রাস্তার কাজ ও বাহাগিলী ইউনিয়নে বৃক্ষমেলা উদ্বোধন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, সৈয়দপুর জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।