মূল লেখায় যান
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত

প্রতিবেদক:
ইরান-সমর্থিত সশস্ত্র যোদ্ধাদের ভয়াবহ হামলা, ১৪ ইসরায়েলি সেনা হতাহত

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়াবহ হামলায় এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) ভোরে সংঘটিত এ হামলার পর ওই এলাকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নিহত সেনার নাম নির বেন আরি (২১)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সার্জেন্ট ফার্স্ট ক্লাস পদে কর্মরত ছিলেন। দক্ষিণ লেবাননের আলি তাহের পাহাড়ের নিচে অবস্থিত হিজবুল্লাহর একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানের সময় নিহত হন তিনি।

ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় ভোররাতে দিকে নাবাতিয়েহ অঞ্চলের কাফর তেবনিত এলাকায় একটি সামরিক অবস্থানে রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে নির বেন আরি নিহত হন এবং আরও ১৩ সেনা আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

হামলার পর নাবাতিয়েহ এলাকায় হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এর আগের দিন শুক্রবারও দক্ষিণ লেবাননে একটি ট্যাংকের ওপর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ডর গেদালিয়া বেন সিমহোন (৩২)। 

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, আলি তাহের পাহাড়ের নিচে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে, যা সংগঠনটির বদর আঞ্চলিক বিভাগের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। সেখানে এখনও বহু হিজবুল্লাহ সদস্য অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় চলমান ইসরায়েলি অভিযানের সময় গত কয়েক দিনে ভূগর্ভ ও ভূ-পৃষ্ঠে তীব্র লড়াই হয়েছে দুপক্ষের মধ্যে।

সংবাদমাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ১৭৫টিরও বেশি রকেট ও অন্যান্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্যদিকে লেবাননের গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, ইসরায়েলের পাল্টা বিমান হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।