মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

নির্বাচন প্রস্তুতি সময়সূচি চূড়ান্ত হওয়ার ওপর নির্ভরশীল: ইসি সচিব

প্রতিবেদক:
নির্বাচন প্রস্তুতি সময়সূচি চূড়ান্ত হওয়ার ওপর নির্ভরশীল: ইসি সচিব

নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি নির্ভর করছে সময়সূচি চূড়ান্ত হওয়ার ওপর বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও নির্বাচনী সামগ্রীসহ মৌলিক প্রস্তুতি ইসির হাতে থাকলেও পূর্ণাঙ্গ পরিকল্পনা ও রোডম্যাপ তফসিল ঘোষণার পরই চূড়ান্ত করা হবে। তফসিল অনুযায়ী প্রশিক্ষণ, মক ভোটিং, ডেপ্লয়মেন্ট ও বাজেটিং কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

রোববার (২১ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে তিনি।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, একটা নির্বাচন করতে গেলে যে সব উপাত্ত লাগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসির কাছে আছে। একটা ভোটার তালিকা আছে, ভোটকেন্দ্র আছে, নির্বাচনী সামগ্রী আছে। নির্বাচনে প্রার্থীরা থাকবেন। আর যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রশিক্ষণ। ভোট গ্রহণের প্রশিক্ষণগুলো নির্বাচনের শিডিউলিং এর সাথে সম্পর্কিত। যখন হবে তফসিল হবে, তখন আমরা পর্যাক্রমিকভাবে এই প্রশিক্ষণগুলো করতে পারব। আমরা মূলত কিছু মাস্টার ট্রেন করব। মাস্টার ট্রেনাররা তারপরে বিভিন্ন পর্যায়ে যেয়ে ট্রেনিং করবেন।

তিনি আরও বলেন, আমরা কিছু মক রিয়ারসালও করব। এবার মকভোটিং করব যাতে নির্বাচনটা আরো সুন্দর এবং অর্থবহ হয়। এরপরে হচ্ছে ডেপ্লয়মেন্ট প্ল্যান। এই প্ল্যানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা তারা কে কোথায় কিভাবে ডেপ্লয়েড হবেন থাকবে। এরপর সেই অনুযায়ী বাজেটিং হবে।

আখতার আহমেদ আরও বলেন, “এই কাজগুলোর কিছু কাজ আমাদের তৈরি করা আছে। আর কিছু কাজগুলো সময়ের সাথে সাথে নির্ধারিত হয়ে যাবে।”

তিনি বলেন, ”স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে প্রস্তুতির কথা যদি বলি—আচরণ বিধিমালা নিয়ে কাজ চলছে। দু-একটি জায়গা থেকে মতামত পাওয়া গেছে। কম্পারেটিভ ওয়ার্কশিট করে আমরা নিজেরা বসব, এরপর কমিশন সিদ্ধান্ত নেবে। এরপর আছে পরিচালনা বিধিমালা।“

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো অ্যাকশন প্ল্যান কি রেডি করেছেন কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, “অ্যাকশন প্ল্যান তৈরি করা খুব বেশি সময় লাগে না। আমাদের কাজের লিস্টিং করা থাকে। তারিখ চূড়ান্ত হলে আমরা সেই অনুযায়ী রোডম্যাপ তৈরি করব।”

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা আছে, ভোটকেন্দ্র আছে, ভোট করার সামগ্রী (বাক্স, অমোচনীয় কালি) আছে। প্রশিক্ষণের জন্য আমাদের ক্যাসকেডিং মডেলে টিওটি (ট্রেইনিং অফ ট্রেইনার্স) করা হবে। এরপর বাজেট ও ডিপ্লয়মেন্ট প্ল্যান। এগুলো সব নির্ভর করছে কোন সময় আমরা ভোট করছি তার ওপর।