মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির সুখবর

প্রতিবেদক:
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

রোববার মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় সফটওয়্যারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কারিগরি সমস্যার কারণে সার্ভার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানের তথ্য ইনপুট ও ডাটা এন্ট্রি কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

পরবর্তীতে সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য ইনপুট দিতে পারেনি, তাদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন এবং চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। এরপর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম সম্পন্ন করবেন। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য চূড়ান্ত অনুমোদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জুলাই ২০২৬।

একইভাবে কলেজ পর্যায়েও প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট ও অনুমোদনের শেষ তারিখ ২৫ জুন। আঞ্চলিক উপপরিচালক (কলেজ) পর্যায়ের যাচাইয়ের সময়সীমা ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের চূড়ান্ত অনুমোদনের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সময়সীমা বৃদ্ধির ফলে যেসব প্রতিষ্ঠান প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ে তথ্য জমা দিতে পারেনি, তারা এখন বদলি কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাবে। এতে শিক্ষক বদলি প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও অন্তর্ভুক্তিমূলক হবে।