মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

এবার মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে লামিন ইয়ামাল

প্রতিবেদক:
এবার মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে লামিন ইয়ামাল

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে আজ ম্যাচের শুরুতেই গোল করে অনন্য এক কীর্তি গড়েছেন বার্সেলোনার এ তরুণ স্ট্রাইকার।

২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ১৮ বছর ৩৪৩ দিন। আর এ গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসের অষ্টম কনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

এ গোল করার পথে ইয়ামাল পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ গোলের বিধ্বংসী জয়ের ম্যাচে যখন মেসি নিজের প্রথম বিশ্বকাপ গোল পান, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।

আর্জেন্টাইন খুদে জাদুকরকে মাত্র ১৪ দিনের ব্যবধানে পেছনে ফেলে কনিষ্ঠ গোলদাতার তালিকায় ওপরে উঠে এলেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ফুটবল ইতিহাসেও দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা এখন ইয়ামাল।

স্প্যানিশদের মধ্যে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভি যখন গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ১১০ দিন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার সর্বকালীন রেকর্ডটি অবশ্য এখনো অক্ষুণ্ণ রয়েছে ফুটবল সম্রাট পেলের দখলে। ১৯৫৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের বিপক্ষে গোল করার দিন পেলের বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। বিশ্বকাপের মঞ্চে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে গোল করা একমাত্র ফুটবলারও তিনি।

বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ কনিষ্ঠ গোলদাতা:

১. পেলে (ব্রাজিল) — ১৭ বছর ২৩৯ দিন ২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) — ১৮ বছর ৯৩ দিন ৩. গাভি (স্পেন) — ১৮ বছর ১১০ দিন ৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) — ১৮ বছর ১৪৩ দিন ৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) — ১৮ বছর ১৯০ দিন ৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) — ১৮ বছর ১৯৭ দিন ৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) — ১৮ বছর ২৩১ দিন ৮. লামিনে ইয়ামাল (স্পেন) — ১৮ বছর ৩৪৩ দিন ৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ বছর ৩৫৭ দিন ১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) — ১৯ বছর ২৫ দিন

আটলান্টার এ ম্যাচে অভিজ্ঞ ও বয়স্ক দল নিয়ে মাঠে নামা সৌদি আরবকে শুরু থেকেই চেপে ধরে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের এ রেকর্ড গড়া গোলের পর মিকেল ওয়াইরসাবালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্পেনের হাতে।