মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

প্রতিবেদক:
মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) যোহরের নামাজের সময় উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪৫) আন্দারমানিক এলাকার কাঞ্চন সরদারের ছেলে। অভিযুক্ত বড় ভাই হারুন সরদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের বড় ছেলে হারুন সরদার ও চতুর্থ ছেলে মজিবর সরদারের মধ্যে জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সৌদি আরব প্রবাসী নজরুল সরদার ছুটিতে দেশে এসে ছোট ভাই মজিবরের পক্ষে অবস্থান নেন।

এতে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হারুন সরদার রোববার (২১ জুন) স্থানীয় মসজিদে যোহরের নামাজরত অবস্থায় নজরুল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। এ সময় নজরুলের চিৎকারে স্বজনসহ আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও হারুন সরদারের খামখেয়ালিপনার কারণে কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগেও নজরুল সরদারকে কয়েক দফায় হামলা করে গুরুতর আহত করেছিলেন তার বড় ভাই হারুন সরদার।

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার (২০ জুন) নজরুল সরদারের সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে তিনি থেকে যান। নজরুল সরদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।