মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে ইউসুফের মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে এইমাত্রঅন্যান্য একজনও পাস করেনি, নাটোরের ১০ শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ এইমাত্রঅন্যান্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর এইমাত্রঅন্যান্য প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানালেন আইন মন্ত্রণালয় তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির এইমাত্রঅন্যান্য তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার এইমাত্রঅন্যান্য আইন যেখানে ‘মাসোহারা’য় বন্দি: ভালুকায় মহাসড়ক দখলে নিয়েছে অবৈধ থ্রি-হুইলার বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ এইমাত্রঅন্যান্য বাউফলে কিশোর ব্যবসায়ীকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ
অন্যান্য

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

প্রতিবেদক:
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

রাফির মা তানিয়া আক্তার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনও মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় হামলার শিকার হন রাফি। পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে মাথার ডান পাশে ইট দিয়ে সজোরে আঘাত করে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)-এর পরিচয় জানা গেছে। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, পারভেজ একসময় রাফিদের বাসার ভাড়াটিয়া ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাফির সঙ্গে পারভেজ ও তার সহযোগীদের বিরোধ তৈরি হয়। এ নিয়ে রাফিকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার দিন পারভেজ, ফয়সাল ওরফে কালু, বাবু এবং তাদের সহযোগী আমিন পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ওত পেতে ছিলেন। রাফি সেখানে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরাই আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে দেয়। এ সময় তাদের একজন রাফির মোটরসাইকেলটি নিয়ে চলে যায়।

পুলিশ আরও জানায়, ঘটনাকে দুর্ঘটনা হিসেবে প্রচার করতে হামলাকারীরা স্থানীয়দের বলেছিল যে নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাফি আহত হয়েছেন। তবে তদন্তে এটি পূর্বপরিকল্পিত হামলা বলে প্রমাণ পাওয়া গেছে।