মূল লেখায় যান
সোমবার, ২২ জুন ২০২৬, ৫:২১ অপরাহ্ন
শিরোনাম
ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী হাতকড়া পরা অবস্থাতেই আদালতে সাংবাদিকদের কুরুচিপূর্ণ ইঙ্গিত, হত্যার হুমকি এইমাত্রঅন্যান্য হাতকড়া পরা অবস্থাতেই আদালতে সাংবাদিকদের কুরুচিপূর্ণ ইঙ্গিত, হত্যার হুমকি এনআইডি সংশোধনের নিয়ম পরিবর্তনে পাঁচ সদস্যের কমিটি গঠন এইমাত্রঅন্যান্য এনআইডি সংশোধনের নিয়ম পরিবর্তনে পাঁচ সদস্যের কমিটি গঠন ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এইমাত্রঅন্যান্য ভাঙ্গায় মাদ্রাসা শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বেতাগীতে আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ এইমাত্রঅন্যান্য বেতাগীতে আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ শেরপুরে নার্সারিতে আগুন ও ভাঙচুর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক! এইমাত্রঅন্যান্য শেরপুরে নার্সারিতে আগুন ও ভাঙচুর, ক্ষয়ক্ষতি লক্ষাধিক! নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নিখোঁজ হওয়ার দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার
অন্যান্য

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক:
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গণহত্যার বিচার প্রক্রিয়ার ধীরগতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ১১ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

সোমবার (২২ জুন) সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় জোট। এতে জোটভুক্ত শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।

একই দাবিতে আগামী ৪ জুলাই সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, সীমান্তে প্রতিবেশী দেশের অস্ত্র মজুতের বিষয়েও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই, যা নিয়ে জোটটি উদ্বেগ প্রকাশ করছে।

তিনি বলেন, সরকার সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

এছাড়া ২৩ জুনকে ঘিরে কোনো নিষিদ্ধ ঘোষিত দল যেন কার্যক্রম চালাতে না পারে, তা ঠেকানো সরকারের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে আরও অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।