মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
অন্যান্য

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

প্রতিবেদক:
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ জুন।।

মানিকগঞ্জে খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) দুপুরে শিবালয় উপজেলার কাসাদহ খালের কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন এই দুই মন্ত্রী।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহা পরিকল্পনা এবং পদ্মা মহা পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলায় অযত্নে অবজ্ঞার কারণে নদীগুলো খালে পরিণত হয়েছে। সেগুলাকে পুনঃক্ষণনের মহা পরিকল্পনা রয়েছে।

আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাঁধাগ্রস্থ হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।

খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এরপর দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরো দুটি খালের কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

এসময়, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।