মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
অন্যান্য

‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’

প্রতিবেদক:
‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে নাম উল্লেখ না করে আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলেছেন।

মঙ্গলবার (২৪ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’

পোস্টে তাসনিম জারা আরও লেখেন, রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। তার ভাষায়, ‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না।’

তিনি আরও বলেন, মানুষ নিজেই যদি নিজের আদর্শ থেকে সরে না যায়, তাহলে তা কেউ কেড়ে নিতে পারে না। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘যদি না নিজেই তা হাতছাড়া করেন।’

তাসনিম জারা তার এ পোস্টে কাকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করেননি।