মূল লেখায় যান
বুধবার, ২৪ জুন ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন এইমাত্রঅন্যান্য প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন খাগড়াছড়িতে গুলাগুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত, একে-৪৭ সহ আটক ১ এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে গুলাগুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত, একে-৪৭ সহ আটক ১ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের ফোনালাপ ভাইরাল এইমাত্রঅন্যান্য মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের ফোনালাপ ভাইরাল ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু এইমাত্রঅন্যান্য রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব এইমাত্রঅন্যান্য প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি আরব নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড এইমাত্রঅন্যান্য নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড
অন্যান্য

রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতিবেদক:
রাজবাড়ীতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর চাদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ ওই গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশিদুল।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।