মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
অন্যান্য

বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক:
বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চলমান বিশ্বকাপ ফুটবল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ জুন থেকে ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন সময় পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো- শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার যান (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী), সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া, বহিরাগত অতিথিদের ক্যাম্পাসে প্রবেশও নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে গণপরিবহণ ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই সবসময় নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে প্রয়োজনে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।