মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অন্যান্য

শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৮ পুলিশ

প্রতিবেদক:
শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৮ পুলিশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। তবে, তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একটি দল শেরপুর থেকে শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ৮ জন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেনের নির্মাণ কাজ চলছে। এতে রাস্তার এক পাশে খোঁড়া গর্ত এবং অন্য পাশে নির্মাণ সামগ্রী থাকায় সড়ক সরু হয়ে গেছে। ফলে প্রায়ই ওইস্থানে দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।