এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ
এবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আমিরুল ইসলামের পকেটে ভিভো Y12 মডেলের একটি মোবাইল ফোন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৪ জুন) সকালে আমিরুলের পকেটে থাকা ভিভো Y12 মডেলের ফোনটি বিষ্ফোরিত হয়।
ভুক্তভুগী বলেন, আমি সকাল দশটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হই এমন অবস্থায় আমার পকেটে থাকা ভিভো Y12 মডেলের ফোনটি বিষ্ফোরিত হয়। এবং এতে গুরুতর আহত হই। আমি এখনো চিকিৎসাধীন রয়েছি।
উল্লেখ্য, গত ২১ জুন টঙ্গীর একটি আবাসিক এলাকায় স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর Y20 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়েছে।
ভুক্তভোগী গণমাধ্যকে জানান, অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন এক গৃহবধূ। এ সময় তিনি অনুভব করেন যে তার ব্যবহৃত মোবাইল ফোনটি অস্বাভাবিকভাবে গরম হয়ে উঠছে। বিষয়টি বুঝতে পেরে তিনি ফোনটি পরিবারের অন্য সদস্যের হাতে তুলে দেন। কিছুক্ষণের মধ্যেই ফোনটি থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং বিস্ফোরণের আশঙ্কা দেখা দেয়।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত মোবাইল ফোনটি বারান্দায় নিয়ে রাখা হয়। সেখানে রাখার কিছুক্ষণ পরই ফোনটি বিস্ফোরিত হয়। ঘটনার সময় মোবাইল থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। পুরো ঘটনাটি পরিবারের একজন সদস্য ভিডিও করে সংরক্ষণ করেন।
পরিবারের সদস্যরা বলেন, ফোনটি যদি বিছানার উপর রাখা থাকত, তাহলে আগুন লাগাসহ আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। বিশেষ করে বাড়িতে থাকা ছোট শিশুরা নিয়মিত এই মোবাইল ফোনে গেমস ও ভিডিও দেখায় অভ্যস্ত, যা নিয়ে এখন চরম উৎকণ্ঠায় রয়েছে অভিভাবকরা।
মোবাইল বিস্ফোরণের ঘটনার পর পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এবং পরিবারের সদস্যরা সারারাত উদ্বেগের মধ্যে কাটায়। তাদের মতে, অল্পের জন্য একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
