মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য এইমাত্রঅন্যান্য দারাজে মিলছে মাদক সেবনের সরঞ্জাম ও অবৈধ যৌন উত্তেজক পণ্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল এইমাত্রঅন্যান্য পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে নিজের দলের নেতাকর্মীদের বিচারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ এমপি বাবুল ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় এইমাত্রঅন্যান্য ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কা, আবহাওয়া অফিসের নতুন বার্তা সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী এইমাত্রঅন্যান্য বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তান সেনাবাহিনী কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ট্রেনে কাটক পড়ে দাদি নাতনি নিহত এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এইমাত্রঅন্যান্য এবার আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
অন্যান্য

জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক:
জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে জয়পুরহাটে সাংবাদিকদের জন্য অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, ডাঃ আব্দুল্লাহ আল আহসান, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

সভায় জানাননো হয় আগামী (২৮ জুন) রবিবার সকাল ৮ টা থেকে জেলার ৩২ টি ইউনিয়নে ২৪টি করে ৭৬৮ টি কেন্দ্রে এবং প্রতি উপজেলায় অতিরিক্ত ১ টি করে মোট ৫ টি, পৌর এলাকার ৫২ টিসহ সর্বমোট ৮২৫ টি কেন্দ্রে ১লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী ১২ হাজার ৭৫৪ শিশুকে নীল রঙের এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ২৫ হাজার ৪৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। উল্লেখ্য বিগত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অর্জন (৬-১১) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৮.৯৯% এবং (১২-৫৯) মাস বয়সী শিশুর ভিটামিন প্রাপ্তির হার ৯৯.৩০%।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।